গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট ১৩ জনের মৃত্যু হলো। স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন অনুযায়ী, এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ৫,৫১৫ জন।
বৃহস্পতিবার প্রকাশিত বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯৮ জন। ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ২৮ জন এবং দক্ষিণ সিটির হাসপাতালে ৩১ জন ভর্তি হয়েছেন।
এছাড়া, ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালগুলোতে ২৬ জন, বরিশাল বিভাগে ৪৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৫ জন, খুলনা বিভাগে ৩১ জন, ময়মনসিংহে ১৩ জন এবং রাজশাহী বিভাগে ৫ জন ভর্তি হয়েছেন।
১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে মোট ৫,৫১৫ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫,০৬৭ জন।