বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ১২, নতুন ভর্তি ১৫৭ জন

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৫৭ জন। চলতি বছরে মোট মৃত্যু ১২ জন।

ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ১২, নতুন ভর্তি ১৫৭ জন

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু হয়েছে। মৃত দুজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা। চলতি বছর সারা দেশে ডেঙ্গুতে মোট ১২ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫৭ জন। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ২৮ জন এবং দক্ষিণ সিটির হাসপাতালগুলোতে ২৯ জন ভর্তি হয়েছেন।

ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালগুলোতে ১১ জন, বরিশাল বিভাগে ৫৬ জন, চট্টগ্রাম বিভাগে ১৬ জন, খুলনা বিভাগে ১০ জন, ময়মনসিংহে ৩ জন এবং রাজশাহী বিভাগে ৪ জন ভর্তি হয়েছেন।

১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে মোট ৫ হাজার ৩১৭ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৪ হাজার ৯১৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

বিজ্ঞাপন