বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

২ কোটি ৪০ লাখ শিশুকে ভিটামিন এ প্লাস টিকা দেওয়ার উদ্যোগ

২৮ জুন সারা দেশে ২ কোটি ৪০ লাখ শিশুকে ভিটামিন এ প্লাস টিকা দেওয়া হবে।

২ কোটি ৪০ লাখ শিশুকে ভিটামিন এ প্লাস টিকা দেওয়ার উদ্যোগ

আগামী ২৮ জুন সারা দেশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ড অনুষ্ঠিত হবে, যেখানে ১ দিনে ২ কোটি ৪০ লাখ শিশুকে ভিটামিন এ প্লাস টিকা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বৃহস্পতিবার (২৫ জুন) সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের জন্য নীল রঙের ভিটামিন এ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইনের সময় যেসব শিশু বাদ পড়বে, তাদের পরের দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ক্যাপসুল খাওয়ানো হবে।

তিনি আরও জানান, ভিটামিন এ প্লাস ক্যাপসুল বছরে দুইবার খাওয়াতে হয়। প্রথম রাউন্ড শেষ হওয়ার পর আগামী ডিসেম্বরে দ্বিতীয় রাউন্ডে ভিটামিন এ প্লাস টিকা প্রদান করবে সরকার।

এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকারের সময় জিডিপির পরিমাণ বেশি দেখানোর জন্য জনসংখ্যার পরিসংখ্যান নিয়ে তথ্য ঘাটতি করা হয়েছে, যার ফলে সঠিক জনসংখ্যা বা শিশুর সংখ্যা জানা যায়নি। এ কারণে শিশুরা সঠিক সেবা পায়নি বলেও তিনি জানান।

বিজ্ঞাপন