বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আশুলিয়ায় ভয়াবহ বিস্ফোরণ: সিলিন্ডার ছড়িয়ে আতঙ্কে স্থানীয়রা টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল টাইফুন দুজুয়ান: জাপানে মৃত্যু ও বন্যার সৃস্টি, ভ্রমণ অচল গাজায় ইসরায়েলি হামলায় শিশু সহ তিনজন নিহত ইসরায়েলি বাহিনীর অভিযানে ৫৩ ফিলিস্তিনি যুবক আটক আশুলিয়ায় বিস্ফোরণে ৭ প্রাণহানির পর প্রীতি গ্রুপের কারখানা বন্ধ আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে নিহত ৭, আহত ১৬ রাজধানীর ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইশায়াত অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন কুমিল্লায় নিখোঁজ অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার
খেলাধুলা

পেনাল্টি শুটআউটে পরিবর্তনের প্রস্তাব ফিফার

ফিফা পেনাল্টি শুটআউটের নিয়মে পরিবর্তনের প্রস্তাব দিয়েছে। এক টস নীতির মাধ্যমে সমান সুযোগ নিশ্চিত করার চেষ্টা।

পেনাল্টি শুটআউটে পরিবর্তনের প্রস্তাব ফিফার

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা চলতি বিশ্বকাপের নকআউট পর্বের আগে পেনাল্টি শুটআউট বা টাইব্রেকারের নিয়মে বড় ধরনের পরিবর্তনের আভাস দিয়েছে।

ফিফার নতুন প্রস্তাব অনুযায়ী, টাইব্রেকারের সময় টসের মাধ্যমে কোনো একটি দলের বাড়তি সুবিধা বন্ধ করার উদ্দেশ্যে ‘এক টস’ নীতি চালু করা হবে। বর্তমানে, রেফারি দুই দলের অধিনায়কদের নিয়ে দুটি কয়েন টস করেন, যার ফলে একটি দল পরপর দুই টসে জয়ী হয়ে প্রথম শট নেওয়ার এবং গোলপোস্ট বেছে নেওয়ার সুযোগ পায়।

নতুন নিয়মে, রেফারি শুধুমাত্র একটি কয়েন টস করবেন। জয়ী অধিনায়ক প্রথম শট নেওয়া অথবা পছন্দের গোলপোস্ট বেছে নেওয়ার মধ্যে যেকোনো একটি সুবিধা বেছে নিতে পারবেন। অপর সুবিধাটি স্বয়ংক্রিয়ভাবে প্রতিপক্ষ দল পেয়ে যাবে।

ফিফার বিশ্বাস, এই নতুন পদ্ধতি কার্যকর হলে টাইব্রেকারে দুই দলের জন্য সমান সুযোগ নিশ্চিত হবে। তবে বিশ্বকাপের নকআউট পর্বে এই নিয়মের প্রয়োগ হবে কি না, তা এখনও চূড়ান্ত হয়নি। নতুন নিয়মটি কার্যকর করতে ‘ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড’-এর অনুমোদন প্রয়োজন হবে।

বিজ্ঞাপন