বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আশুলিয়ায় ভয়াবহ বিস্ফোরণ: সিলিন্ডার ছড়িয়ে আতঙ্কে স্থানীয়রা টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল টাইফুন দুজুয়ান: জাপানে মৃত্যু ও বন্যার সৃস্টি, ভ্রমণ অচল গাজায় ইসরায়েলি হামলায় শিশু সহ তিনজন নিহত ইসরায়েলি বাহিনীর অভিযানে ৫৩ ফিলিস্তিনি যুবক আটক আশুলিয়ায় বিস্ফোরণে ৭ প্রাণহানির পর প্রীতি গ্রুপের কারখানা বন্ধ আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে নিহত ৭, আহত ১৬ রাজধানীর ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইশায়াত অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন কুমিল্লায় নিখোঁজ অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার
বিনোদন

জনপ্রিয় নৃত্যপরিচালক জাকির হোসেনের মৃত্যু

জনপ্রিয় নৃত্যপরিচালক জাকির হোসেনের মৃত্যুতে চলচ্চিত্রাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

জনপ্রিয় নৃত্যপরিচালক জাকির হোসেনের মৃত্যু

জনপ্রিয় নৃত্যপরিচালক ও চলচ্চিত্র অভিনেতা জাকির হোসেন মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৫০ বছর। মঙ্গলবার (২৩ জুন) সকালে রাজধানীর মহাখালী ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

চিত্রনায়ক জায়েদ খান তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। সামাজিকমাধ্যমে এক পোস্টে তিনি বলেন, ‘জাকির হোসেন ভাই চলচ্চিত্রের একজন গুণী নৃত্যপরিচালক ছিলেন। তিনি দুইবার আমার সঙ্গে চলচ্চিত্র শিল্পী সমিতির কমিটিতে সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।’

জায়েদ খান আরও লেখেন, ‘দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে আজ সকালে চলে গেলেন না ফেরার দেশে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জাকির ভাইয়ের অসময়ে চলে যাওয়া মেনে নেওয়া খুবই কষ্টের।’

জাকির হোসেনের পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে কোলন ক্যানসারে ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের বেঙ্গালুরুতেও নিয়ে যাওয়া হয়েছিল। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং শনিবার (২০ জুন) তাঁকে মহাখালী ক্যান্সার হাসপাতালে ভর্তি করা হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী এবং ৫ বছরের এক কন্যাসন্তান রেখে গেছেন। তাঁর মৃত্যুতে চলচ্চিত্রাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছেন।

বিজ্ঞাপন