দক্ষিণী সুপারস্টার ধানুশ এবং অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের সম্পর্ক নিয়ে চলছিল নানা আলোচনা। যদিও দুজনেই কখনো প্রেমের কথা স্বীকার করেননি, তবে তাঁদের সম্পর্কের গুঞ্জন থেমে থাকেনি।
বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ধানুশ ও ম্রুণাল বেশ কয়েক মাস একে অপরের সঙ্গে ডেট করার পর আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে বিচ্ছেদের কারণ সম্পর্কে এখনও কোনো তথ্য প্রকাশ্যে আসেনি।
উল্লেখ্য, ধানুশ ও ম্রুণালের প্রেমের গুঞ্জন শুরু হয় ২০২৫ সালে, যখন অভিনেত্রীর ‘সন অব সর্দার ২’ ছবির প্রিমিয়ারে ধানুশ উপস্থিত হন। তাঁদের কথোপকথনের একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
ম্রুণাল শুরু থেকেই এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “ধানুশ আমার খুব ভালো বন্ধু, এর বাইরে কিছুই নয়।” তিনি আরও জানান, তাঁর ব্যক্তিগত জীবন নয়, দর্শকদের উচিত তাঁর কাজ নিয়ে আলোচনা করা।
এছাড়া, মজার ছলে তিনি উল্লেখ করেন, প্রেম করার মতো সময় তাঁর হাতে নেই।