শনিবার, ২০ জুন, ২০২৬
ব্রেকিং
বিনোদন

বিশ্ব সংগীত দিবসে হাছন রাজার জীবনদর্শন নিয়ে বিশেষ অনুষ্ঠান

বিশ্ব সংগীত দিবসে হাছন রাজার জীবনদর্শন নিয়ে বিশেষ অনুষ্ঠান প্রচার হবে।

বিশ্ব সংগীত দিবসে হাছন রাজার জীবনদর্শন নিয়ে বিশেষ অনুষ্ঠান

বিশ্ব সংগীত দিবস উপলক্ষে মরমি কবি ও গীতিকার হাছন রাজার গান ও জীবনদর্শনকে উপজীব্য করে নির্মিত অনুষ্ঠান ‘সংস অব বেঙ্গল: প্রাণ বন্ধের সনে’ সম্প্রতি রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে দৃশ্যধারণ করা হয়েছে।

এই বিশেষ অনুষ্ঠানটি আগামীকাল ২১ জুন রাত ৮টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে। অনুষ্ঠানে সংগীত, গল্পকথন ও সৃজনশীল শিল্প-ভাবনার মাধ্যমে হাছন রাজার দর্শন, জীবনবোধ ও সংগীতের চিরন্তন প্রাসঙ্গিকতা তুলে ধরা হবে।

জনপ্রিয় সংগীতশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক শায়ান চৌধুরী অর্ণব এই অনুষ্ঠানে সংগীত পরিচালক ও কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর শিল্পভাবনা ও সংগীত বিন্যাসে হাছন রাজার গানগুলো নতুন আবহে পরিবেশিত হবে।

‘সংস অব বেঙ্গল: প্রাণ বন্ধের সনে’ অনুষ্ঠানটি আয়োজন করেছে এম ডব্লিউ ম্যাগাজিন বাংলাদেশ এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের প্রাকৃতিক স্বাস্থ্যবিষয়ক ব্র্যান্ড ‘মায়া’।”

বিজ্ঞাপন