সোমবার, ১৫ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

কুষ্টিয়া সীমান্তে পতাকা বৈঠকের পর ১২ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

কুষ্টিয়ার সীমান্তে পতাকা বৈঠকের পর ১২ জনকে ফিরিয়ে নিল বিএসএফ।

কুষ্টিয়া সীমান্তে পতাকা বৈঠকের পর ১২ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের শূন্যরেখায় থাকা ১২ জনকে পতাকা বৈঠকের পর ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ সোমবার বেলা ১১টায় বিজিবির সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে, চার দিন ধরে ওই ১২ জন নারী ও শিশু সীমান্তের শূন্যরেখায় মানবেতর জীবন যাপন করছিলেন। পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশিরা তাদের খাবার সরবরাহ করেছেন।

এদিকে, লালমনিরহাটের পাটগ্রামের সাপ্পারবাড়ি সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ব্যর্থ হয়েছে। রোববার রাত ১০টার দিকে বিএসএফের দাউয়াকুমারী ক্যাম্পের একটি টহল দল ওই সীমান্ত দিয়ে লাইট বন্ধ করে পাঁচজনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে।

স্থানীয়রা বিষয়টি টের পেয়ে বাধা দিলে, বিজিবির টহলদল ঘটনাস্থলে পৌঁছে পুশ-ইনের জন্য আনা লোকজনকে ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ।

এছাড়া, কুড়িগ্রামের রৌমারীর শৌলমারীর গয়টাপাড়া সীমান্তের শূন্যরেখায় একদিন ধরে অবস্থান করছেন দুই শিশুসহ ৬ জন।

বিজ্ঞাপন