বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
স্পেনে ট্রেনের সংঘর্ষে নিহত ৩০, রেলপথের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ স্পেনে ট্রেন সংঘর্ষে নিহত ৪৬, উদ্ধার কার্যক্রম চলছে ঘূর্ণিঝড় আরনাবের প্রভাবে ভারতের অন্ধ্র প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডব, সতর্কতা জারি সুদানের ন্যালে ড্রোন হামলায় ২১ নিহত, ৪০ আহত ঘূর্ণিঝড় অর্ণব: অতি প্রবল অবস্থায় পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় নিহত ৫, আহত ৪ সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ফ্রান্সে জাতিগত হামলায় নিহত ১, আহত ৫, মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা বাড়ছে জর্ডানে গির্জায় সন্ত্রাসী হামলায় ৭ জন নিহত, ৩ দিনের রাষ্ট্রীয় শোক
জাতীয়

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা কলম্বো থেকে ঢাকায় ফিরছেন

ডা. জাহেদ উর রহমান কলম্বো থেকে ঢাকায় ফিরছেন অসৌজন্যমূলক আচরণের কারণে।

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা কলম্বো থেকে ঢাকায় ফিরছেন

ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে কলম্বো হয়ে ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি সোমবার (১৫ জুন) সকাল ১১ টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

ডা. জাহেদ উর রহমান ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন সম্মেলনে যোগ দিতে ঢাকা থেকে দিল্লি গিয়েছিলেন। তবে সেখানে তিনি অসৌজন্যমূলক আচরণের সম্মুখীন হন।

উপদেষ্টা জাহেদ প্রতিমন্ত্রী পদমর্যাদায় কূটনীতিক পাসপোর্ট পাবার যোগ্য হলেও রোববার বিকেল ৩টা ২০ মিনিটে সাধারণ পাসপোর্টে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে যাত্রা করেন।

এয়ারপোর্টে নামার পর ভারতের নজরদারি তালিকা অনুযায়ী তাকে আটকে দেয়া হয়। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তিনি নিজেই পাসপোর্ট ফেরত চান এবং পরবর্তী ফ্লাইটে ঢাকায় ফেরার প্রস্তুতি নেন।

ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ পরে তাকে সসম্মানে দেশটিতে প্রবেশের অনুরোধ জানান, কিন্তু ডা. জাহেদুর রহমান আত্মসম্মান এবং প্রটোকল বজায় রাখতে তা প্রত্যাখ্যান করেন।

বিজ্ঞাপন