সোমবার, ১৫ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

সৌদি আরবে আইন লঙ্ঘনের অভিযানে ৮ হাজার প্রবাসী দেশে ফেরত

সৌদি আরবে আইন লঙ্ঘনের অভিযানে ৮ হাজার প্রবাসীকে ফেরত পাঠানো হয়েছে।

সৌদি আরবে আইন লঙ্ঘনের অভিযানে ৮ হাজার প্রবাসী দেশে ফেরত

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের বিরুদ্ধে চলমান অভিযানে এক সপ্তাহে প্রায় ৮ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

গত ৪ থেকে ১০ জুনের মধ্যে নিরাপত্তা বাহিনী ও বিভিন্ন সরকারি সংস্থার যৌথ অভিযানে ৭ হাজার ৯৮৯ জনকে বহিষ্কার করা হয়। মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এই সময়ে ১০ হাজার ৭০০ জনেরও বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ৫ হাজার ৮৯৯ জন আবাসন আইন লঙ্ঘন, ৩ হাজার ৮৪ জন সীমান্ত নিরাপত্তা লঙ্ঘন এবং ১ হাজার ৭৪২ জন শ্রম আইন ভঙ্গের অভিযোগে আটক হয়েছেন।

অভিযানের সময় অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ৪১৮ জনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে ৫৫ শতাংশ ইথিওপিয়ার এবং ৪৩ শতাংশ ইয়েমেনের নাগরিক।

বিজ্ঞাপন