বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

শেখ হাসিনাকে গ্রেফতারের চেষ্টার অভিযোগ তথ্য উপদেষ্টার

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে গ্রেফতারের চেষ্টা নিয়ে তথ্য উপদেষ্টার মন্তব্য।

শেখ হাসিনাকে গ্রেফতারের চেষ্টার অভিযোগ তথ্য উপদেষ্টার

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, সরকার শেখ হাসিনাকে যেকোনোভাবে দেশে ফিরিয়ে এনে গ্রেফতার করতে চায়।

তিনি বলেন, "ভারতে বসে গণমাধ্যমে শেখ হাসিনাকে কথা বলতে দেওয়া অস্বস্তিকর।" এ বিষয়ে ভারত সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হলেও তারা তা করছে না।

৮ সেপ্টেম্বর সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি আরও জানান, শেখ হাসিনা দেশে ফিরলেও আপিলের সুযোগ নেই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী, সাজার রায়ের ৩০ দিনের মধ্যে আপিল করতে হয়, যা এখন পার হয়ে গেছে।

এছাড়া, যুক্তরাষ্ট্র থেকে নতুন বোয়িং কেনার পরিকল্পনা সম্পর্কে তিনি জানান, ধাপে ধাপে নতুন বোয়িং ক্রয় করা হবে, যা সময়সাপেক্ষ।

এলএনজি সংকট নিয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, রিগ্যাসিফাইং করার সক্ষমতা না থাকার কারণে দাম কমলেও বেশি পরিমাণে এলএনজি আমদানি করতে পারছে না বাংলাদেশ।

তিনি জানান, গ্যাস ও বিদ্যুতের সংকট মোকাবেলায় ভাসমান চীনা বিনিয়োগে তৃতীয় এলএনজি টার্মিনাল স্থাপন করা হচ্ছে।

বিজ্ঞাপন