বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

ভেনিসে বাঁধনের ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগের কয়েকজন চিহ্নিত

ভেনিসে বাঁধনের ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগের কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে।

ভেনিসে বাঁধনের ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগের কয়েকজন চিহ্নিত

ইতালির ভেনিসে অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় কয়েকজন ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। হামলাকারীদের মধ্যে বেশিরভাগই স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে।

প্রাথমিক তদন্তে ইলিয়াস মিয়া নামের একজনকে শনাক্ত করা হয়েছে, যিনি বাঁধনকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। ভিডিও ফুটেজে বাঁধনের ওপর পানি ছুঁড়ে মারতে দেখা যায় শিপল মাহমুদ বিপ্লব নামের একজনকে, যিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত।

স্থানীয় সূত্রে জানা যায়, হামলার সময় আরও কয়েকজন আওয়ামী কর্মী বাঁধনকে হেনস্থা করেছে। তবে তাদের নাম-পরিচয় সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি।

গত ৭ সেপ্টেম্বর রাতে ইতালির রাস্তায় বাঁধনের ওপর হামলার সময় কয়েকজন বাঙালি যুবক তাকে লক্ষ্য করে পানি ছুঁড়ে মারে এবং একজন মারার জন্য উদ্যত হয়। হামলার পর বাঁধন ফেসবুক লাইভে এসে পুরো ঘটনার বিস্তারিত বর্ণনা করেন, যেখানে তার মুখ ফোলা অবস্থায় দেখা যায়।

এছাড়া, চব্বিশে ছাত্র-জনতা গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় সম্প্রতি ভেনিসে গিয়েছিলেন। হামলাকারীদের অনেককেই সে সময় জয়ের সাথে ছবি তুলতে দেখা গেছে।

বিজ্ঞাপন