বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

রিজভী: ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করছে চক্রান্তকারীরা

বিএনপির রিজভী ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টার বিরুদ্ধে সতর্ক করেছেন।

রিজভী: ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করছে চক্রান্তকারীরা

রাজধানীর জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধীতে পুস্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদনকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন যে, নানা ধরনের অপশক্তি ও চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করছে।

তিনি বলেন, “আমাদের এই অটুট বন্ধন যুগ যুগ ধরে টিকে থাকবে, আমরা একে-অপরের পূজা-পার্বণে অংশগ্রহণ করি।”

৮ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ট্রাস্টের সদস্যদের সঙ্গে এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে অংশ নিয়ে রিজভী বলেন, ধর্মীয় বিষয়গুলো দেখার জন্য ট্রাস্টগুলো গঠন করা হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি সকলের স্থান নিশ্চিত করেছে এবং তা প্রতিষ্ঠিত করেছেন জিয়াউর রহমান।

বিজ্ঞাপন