বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

আজমেরী হক বাঁধনের ওপর হামলার তীব্র প্রতিবাদ ছাত্রদল সভাপতির

আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় ছাত্রদল সভাপতির তীব্র প্রতিবাদ।

আজমেরী হক বাঁধনের ওপর হামলার তীব্র প্রতিবাদ ছাত্রদল সভাপতির

মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এই হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে তিনি লেখেন, ‘ইতালির ভেনিসে জনপ্রিয় চিত্রনায়িকা আজমেরী হক বাঁধনের ওপর নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

রাকিব আরও বলেন, ‘একজন নারী তথা জুলাই যোদ্ধাকে বিদেশের মাটিতে একা পেয়ে এ ধরনের কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা প্রমাণ করে, ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীদের সামান্যতম অনুশোচনা হয়নি। সেহেতু এ সন্ত্রাসীদের জন্য আমাদের মনেও কখনও সামান্যতম সহানুভূতি জাগ্রত হবে না। কঠোর হাতে দমন করা হবে, জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা হবে।’

অভিনেত্রী আজমেরী হক বাঁধন সোমবার (৭ সেপ্টেম্বর) ভেনিসের মেস্ত্রে এলাকায় ভাই ও ভাগ্নেকে নিয়ে হাঁটতে গেলে এই হামলার শিকার হন। সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নিষিদ্ধ রাজনৈতিক দলটির নেতাকর্মীরা তাঁর গায়ে হাত তোলেন এবং কোক-পানি ছুঁড়ে মারেন। হামলাকারীরা জোরপূর্বক নানা কথা বলিয়ে সেসবের ভিডিও ধারণ করেছেন বলেও অভিযোগ রয়েছে।

প্রসঙ্গত, ইতিহাসে প্রথমবার ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে বাংলাদেশি সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। গত ৬ সেপ্টেম্বর সালা দারসেনা থিয়েটারে রুবাইয়াত হোসেন পরিচালিত এই সিনেমার প্রিমিয়ার হয়।

বিজ্ঞাপন