মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করেছে বাংলাদেশ

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করেছে।

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করেছে বাংলাদেশ

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার (১৫ জুন) ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পাওয়ানকুমার বঢ়েকে তলব করেছে। এ পদক্ষেপটি প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সাথে দিল্লির বিমানবন্দরে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার পর নেওয়া হয়েছে।

ঢাকা থেকে প্রকাশিত একটি বিবৃতিতে বলা হয়, এই ঘটনার জন্য বাংলাদেশ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ঘটনাটি দুঃখজনক এবং অনাকাঙ্ক্ষিত।

ডা. জাহেদ উর রহমান রোববার (১৪ জুন) ভারতের রাজধানী দিল্লিতে একটি সম্মেলনে যোগ দিতে যান। তিনি এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে সাধারণ পাসপোর্ট নিয়ে দিল্লি এয়ারপোর্টে পৌঁছান। সেখানে তাকে ভারতের নজরদারি তালিকা অনুযায়ী আটকে দেওয়া হয়।

দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর, উপদেষ্টা নিজেই পাসপোর্ট ফেরত চান এবং পরবর্তী ফ্লাইটে ঢাকায় ফেরার প্রস্তুতি নেন। ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ পরে তাকে সসম্মানে প্রবেশের অনুরোধ জানালেও, প্রটোকল বজায় রাখতে তা প্রত্যাখ্যান করেন ডা. জাহেদ উর রহমান।

অবশেষে, তিনি দিল্লিতে প্রবেশ না করে তৃতীয় দেশ হয়ে সোমবার সকালে দেশে ফিরে আসেন।

বিজ্ঞাপন