মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

আগামী অর্থবছরে ফ্যামিলি কার্ডে সুবিধা পাবে ৪১ লাখ পরিবার

আগামী অর্থবছরে ফ্যামিলি কার্ডের আওতায় ৪১ লাখ পরিবার সুবিধা পাবে।

আগামী অর্থবছরে ফ্যামিলি কার্ডে সুবিধা পাবে ৪১ লাখ পরিবার

আগামী অর্থবছরে ফ্যামিলি কার্ডের জন্য ১৪ হাজার কোটি টাকারও বেশি বরাদ্দ রাখা হয়েছে। এই বরাদ্দের আওতায় ৪১ লাখ পরিবার সুবিধা পাবে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, পর্যায়ক্রমে ৪ কোটি ১০ লাখ পরিবার এই সুবিধা গ্রহণ করবে।

সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বলেন, ফ্যামিলি কার্ড বিতরণে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। পুরো কার্যক্রমটি সরকারি কর্মকর্তাদের দ্বারা পরিচালিত হবে এবং প্রতি ছয় মাসে নিরপেক্ষ নিরীক্ষা চালানো হবে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, দেশের দারিদ্র্যের হার কমানোর লক্ষ্যে 'ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা ২০২৬' চূড়ান্ত হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে উপকারভোগীদের স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে অগ্রগতির পর্যালোচনা করা হবে।

অর্থমন্ত্রী জানান, রাজস্বের একটি বড় অংশ এই খাতে ব্যয় হবে এবং প্রতিবছর বরাদ্দ দেওয়া হবে। উপকারভোগীদের জীবনমানের উন্নতি হচ্ছে কি না, তা যাচাই করতে প্রভাব মূল্যায়ন করা হবে।

ফ্যামিলি কার্ডের টাকা সরাসরি পরিবারের নারী সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টে যাবে। লেনদেনের নিরাপত্তা নিশ্চিত করতে সোনালী ব্যাংকের 'টাকা পে' অ্যাপ ব্যবহার করা হবে।

মন্ত্রীরা জানান, কার্যক্রম চালুর ছয় মাস পর পুরো প্রক্রিয়াটি আবারও পর্যালোচনা করা হবে। জাতীয় পরিচয়পত্রভিত্তিক (এনআইডি) সিস্টেমের মাধ্যমে ভাতা বিতরণ করা হবে এবং যারা অন্য কোনো সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় থাকবেন, তারা ফ্যামিলি কার্ড পাবেন না।

বিজ্ঞাপন