শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
অপরাধ

আশুলিয়ায় বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী গ্রেফতার

আশুলিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ খোকন নামে এক সন্ত্রাসী গ্রেফতার।

আশুলিয়ায় বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী গ্রেফতার

ঢাকার আশুলিয়া থেকে বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ খোকন নামে এক চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (৮ জুন) দিবাগত রাতে বাইপাইল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গোয়েন্দা পুলিশ জানায়, খোকন দীর্ঘদিন ধরে আশুলিয়া ও আশেপাশের এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে আসছিল। তার মূল কাজ ছিল অবৈধ অস্ত্রের মাধ্যমে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা ও নিজস্ব আধিপত্য বিস্তার করা।

ডিবি পুলিশ আরও জানায়, খোকন অস্ত্রসহ বাইপাইল এলাকায় অবস্থান করছে এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযান চলাকালে খোকনের শরীর তল্লাশি করে একটি অবৈধ বিদেশি পিস্তল এবং এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

এখন তার বিরুদ্ধে আশুলিয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন