শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

পঞ্চগড়ে পুশ ইনের চেষ্টায় আটক ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

পঞ্চগড়ের সীমান্তে পুশ ইনের চেষ্টায় আটকে থাকা ১০ জনকে ফেরত নিলো বিএসএফ।

পঞ্চগড়ে পুশ ইনের চেষ্টায় আটক ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তে পুশ ইনের চেষ্টায় আটকে পড়া শিশুসহ ১০ নারী-পুরুষকে ফেরত নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার (৭ জুন) গভীর রাতে বিএসএফ কয়েক দফায় ভারতের সীমান্তের লাইট বন্ধ করে তাদের সরিয়ে নিয়ে যায়।

বিজিবির ৫৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার ভোরে বিএসএফ শিশুসহ ১০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে, কিন্তু বিজিবির বাধার মুখে তারা ভারতের শূন্য রেখায় আটকে পড়ে।

শূন্য রেখার কৃষি জমির একটি ছোট আইলে তারা শুক্রবার ভোর থেকে অবস্থান করছিলেন। কোম্পানি ও ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক হলেও বিএসএফ তাদের ফেরত নিতে অস্বীকৃতি জানায়।

গতকাল রোববার দুপুর ১২ টার দিকে বিএসএফ আবারও তাদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করলে সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এদিকে, বিএসএফ তাদের ফেরত নিয়ে গেলেও বিজিবির টহল ও অবস্থান অব্যাহত রয়েছে। অনুপ্রবেশ ও পুশইন ঠেকাতে জেলার বিভিন্ন সীমান্তে বিজিবি কঠোর অবস্থান নিয়েছে এবং টহল জোরদার করেছে।

বিজ্ঞাপন