শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

মুক্তিযুদ্ধের সময়ে মানুষের পক্ষে থাকতেন ফারুকী

ফারুকী বলেন, মুক্তিযুদ্ধের সময় তিনি মানুষের পক্ষেই থাকতেন।

মুক্তিযুদ্ধের সময়ে মানুষের পক্ষে থাকতেন ফারুকী

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জনপ্রিয় নাট্য নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় তিনি মানুষের পক্ষেই অবস্থান নিতেন।

তিনি ২০২৪ সালের জুলাইয়ে তৎকালীন ছাত্র-জনতা গণআন্দোলনের সময়ও একই অবস্থানে ছিলেন বলে উল্লেখ করেন। রোববার (৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে ফারুকী এ কথা জানান।

ফারুকী তার পোস্টে লেখেন, 'প্রত্যেকটা ভালো কাজের একটা কাফফারা দিতে হয় এটা জেনেই সরকারে ঢোকার ঝুঁকি নিই। কিন্তু সেটা যে এইরকম ভয়াবহ হবে এটা ভাবি নাই।'

তিনি আরও বলেন, 'এদের উত্তর দিলেও আমাদের ইজ্জত থাকেনা। উইথ অল রেসপেক্ট টু দেম, এই মানুষগুলা জীবনে কোনোদিন আমাদের সিলেবাসে ছিলো না।'

পোস্টের শেষে ফারুকী জুলাই গণঅভ্যুত্থানে নিজের অবস্থান সম্পর্কে স্পষ্ট বার্তা দেন। তিনি লেখেন, 'মুক্তিযুদ্ধের সময় থাকলে আমি মানুষের পক্ষে থাকতাম। জুলাইতেও আমি মানুষের পক্ষেই ছিলাম।'

উল্লেখ্য, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে ২০২৪ সালের ১০ নভেম্বর দায়িত্ব নেন ফারুকী। তিনি ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পর নতুন সরকার গঠিত হওয়ার আগ পর্যন্ত এই দায়িত্ব পালন করেছেন।

বিজ্ঞাপন