হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের প্রক্রিয়া ইরানের জন্য একটি স্থায়ী কৌশলগত প্রক্রিয়ার অংশ বলে জানিয়েছেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী ড. কাজেম গারিবাবাদি। তিনি বলেন, এ বিষয়ে ইরানের অবস্থান পরিষ্কার এবং এখানে কোনো ধরনের আপস করা হবে না।
গারিবাবাদি আরও জানান, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিশ্চিত করার জন্য ইরান কোনো অবস্থান থেকে সরে আসার পরিকল্পনা করছে না।
অন্যদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের গোরুক শহর এবং কেশম দ্বীপে রাডার ও ড্রোন ঘাঁটিতে আত্মরক্ষামূলক হামলার কথা জানিয়েছে। সেন্টকমের এক পোস্টে বলা হয়, আন্তর্জাতিক জলসীমায় একটি 'এমকিউ-১' রিপার ড্রোন ভূপাতিত করার লক্ষ্যে এই হামলা চালানো হয়েছে।
ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগানের সিরিক দ্বীপে মার্কিন সেনাবাহিনীর আগ্রাসনের পর ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) পাল্টা আঘাত হানার দাবি করেছে। আইআরজিসি জানায়, সিরিক দ্বীপে একটি যোগাযোগ টাওয়ারে হামলার প্রতিশোধ হিসেবে তারা একটি বিমানঘাঁটিতে আক্রমণ করেছে।
আইআরজিসি তাদের বিবৃতিতে উল্লেখ করেছে যে, হামলায় পূর্বনির্ধারিত লক্ষ্যবস্তুগুলো ধ্বংস হয়েছে, তবে বিমানঘাঁটির সুনির্দিষ্ট অবস্থান জানানো হয়নি।