বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
ইরানে নতুন করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের ইরান বন্দর অবরোধ পুনরায় আরম্ভ, উপসাগরে হামলা অব্যাহত যুক্তরাষ্ট্রের হামলা, ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপ ইরানে যুক্তরাষ্ট্রের ৭ ঘণ্টার হামলা, পাল্টা জবাব দিলো ইরান ব্যাটারি রিকশার ধাক্কায় ৩ বছরের নওরিনের মৃত্যু মার্কিন হামলার পর ইরানের প্রতিশোধ: গাল্ফে ট্যাঙ্কার লক্ষ্যবস্তু ব্যাংককে মিউজিক বারে আগুন: মৃতের সংখ্যা ৩০, তদন্ত চলছে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত, পাল্টা প্রতিশোধের আশঙ্কা বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ যুক্তরাষ্ট্র-ইরান সংঘর্ষ: জুলাই মাসে পরিস্থিতির পরিবর্তন
আন্তর্জাতিক

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে ২ জনের মৃত্যুদণ্ড কার্যকর

ইরানে সরকারবিরোধী বিক্ষোভের অভিযোগে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে ২ জনের মৃত্যুদণ্ড কার্যকর

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নেতৃত্ব দেয়ার অভিযোগে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির বিচার বিভাগের সংবাদমাধ্যম মিজান এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জানুয়ারিতে অনুষ্ঠিত সরকারবিরোধী বিক্ষোভের সময় একটি মসজিদে অগ্নিসংযোগ, সরকারি সম্পত্তি ভাঙচুর এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িত থাকার দায়ে তাদের দোষী সাব্যস্ত করা হয়।

মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই ব্যক্তির নাম মেহরদাদ মোহাম্মাদিনিয়া ও আশকান মালেকি। মিজানের দাবি, তেহরানের গিশা এলাকার জাফারি মসজিদে হামলার মূল অভিযুক্তদের মধ্যে ছিলেন তারা।

এই ঘটনার পর মানবাধিকার সংগঠনগুলোর কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিজ্ঞাপন