ইরান বিভিন্ন কারাগারে বন্দি অন্তত ২০ আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। চলতি বছরের শুরু থেকে আগস্ট মাসের মধ্যে এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মানবাধিকার সংস্থা ইরানিয়ান হিউম্যান রাইটস অর্গানাইজেশন শনিবার এ তথ্য জানায়।
সংস্থার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রতি মাসে ইরানে অন্তত একজন আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। পাশাপাশি প্রতিদিন গড়ে অন্তত তিনজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে মাদকসংক্রান্ত অপরাধ, হত্যা, ইসরায়েলের জন্য গুপ্তচরবৃত্তি এবং সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগ আনা হয়েছে। মানবাধিকারকর্মীরা এসব মামলায় স্বচ্ছতার অভাবের কথা উল্লেখ করছেন।
তাদের অভিযোগ, দণ্ডপ্রাপ্তদের পরিবারগুলোকে তাদের মামলা বা অবস্থান সম্পর্কে খুব বেশি তথ্য দেওয়া হয়নি। ২০২৫ সালে ইরান ৮৫ আফগান নাগরিককে ফাঁসি দিয়েছিল।