বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
ইরানে নতুন করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের ইরান বন্দর অবরোধ পুনরায় আরম্ভ, উপসাগরে হামলা অব্যাহত যুক্তরাষ্ট্রের হামলা, ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপ ইরানে যুক্তরাষ্ট্রের ৭ ঘণ্টার হামলা, পাল্টা জবাব দিলো ইরান ব্যাটারি রিকশার ধাক্কায় ৩ বছরের নওরিনের মৃত্যু মার্কিন হামলার পর ইরানের প্রতিশোধ: গাল্ফে ট্যাঙ্কার লক্ষ্যবস্তু ব্যাংককে মিউজিক বারে আগুন: মৃতের সংখ্যা ৩০, তদন্ত চলছে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত, পাল্টা প্রতিশোধের আশঙ্কা বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ যুক্তরাষ্ট্র-ইরান সংঘর্ষ: জুলাই মাসে পরিস্থিতির পরিবর্তন
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি: ইরানের শক্তির ‘তুরুপের তাস’

হরমুজ প্রণালি বন্ধ করার সক্ষমতাকে ইরানের শক্তি হিসেবে উল্লেখ করেছেন কলিন ক্লার্ক।

হরমুজ প্রণালি: ইরানের শক্তির ‘তুরুপের তাস’

হরমুজ প্রণালি বন্ধ করার সক্ষমতাকে ইরানের সবচেয়ে বড় শক্তি হিসেবে উল্লেখ করেছেন সউফান সেন্টারের নির্বাহী পরিচালক কলিন ক্লার্ক।

কলিন ক্লার্ক আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে বলেন, এটি এমন একটি কৌশলগত হাতিয়ার, যা পারমাণবিক অস্ত্রের তুলনায় কার্যকর প্রতিরোধ হিসেবে কাজ করছে। তিনি বলেন, হরমুজ প্রণালি ইরানের 'তুরুপের তাস'।

ইরান উপসাগরীয় অঞ্চলে হামলা চালিয়ে কিংবা মাইন ও স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হরমুজ প্রণালিটি অচল করে দেয়ার সক্ষমতা রাখে।

এমন পরিস্থিতি সৃষ্টি হলে বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা আসবে। ক্লার্ক বলেন, যুক্তরাষ্ট্রে এ নিয়ে বহুবার বিশ্লেষণ ও মহড়া হয়েছে এবং জাতীয় নিরাপত্তা মহলে এ বিষয়ে অসংখ্য গবেষণা ও পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, হরমুজ প্রণালি বন্ধ হয়ে গেলে এর প্রভাব শুধু জ্বালানি বাজারেই নয়, বরং বিশ্ব অর্থনীতির বিভিন্ন খাতে ছড়িয়ে পড়বে।

কলিন ক্লার্কের মতে, পারমাণবিক অস্ত্র ব্যবহারের মতো চরম ঝুঁকি ছাড়াই ইরান এই প্রণালিতে প্রচুর চাপ সৃষ্টি করতে পারে।

তিনি বলেন, পারমাণবিক অস্ত্র ব্যবহার মানে সম্পূর্ণ ভিন্ন ও বিপজ্জনক পরিস্থিতিতে প্রবেশ করা। কিন্তু হরমুজ প্রণালি বন্ধ করে দেয়া ইরানের জন্য অনেক বেশি বাস্তবসম্মত এবং দীর্ঘমেয়াদি চাপ সৃষ্টির একটি উপায়।

বিজ্ঞাপন