নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের হুগলি জশিউড়া গ্রামের ৬ বছরের শিশু জান্নাত আক্তার নিখোঁজ হওয়ার পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশু জান্নাত ৪ মে, ২০২৬ তারিখে বিকাল ৪ টার দিকে নিখোঁজ হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে হুগলির রাম মোহন পাল (খোকন) প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের শ্রমিক দল ধান কাটার জন্য ক্ষেতে গেলে তারা জান্নাতের মরদেহ শিয়ালে খেয়ে ফেলা অবস্থায় দেখতে পায়। শিশুটির মুখ গামছা দ্বারা বাঁধা ছিল এবং বুক থেকে নিচের অংশ পায়ের দুটি পাতা বাদে শিয়াল খেয়ে ফেলেছে।
এটি একটি অত্যন্ত বেদনাদায়ক ঘটনা বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। জান্নাতের মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।