বুধবার, ০৬ মে, ২০২৬
ব্রেকিং
অপরাধ

ভাঙ্গায় জামায়াত নেতা আনোয়ার মাতুব্বরের মাছের খামারে বিষ দিয়ে নিধন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় জামায়াত নেতা আনোয়ার মাতুব্বরের মাছের খামারে বিষ প্রয়োগে নিধন করা হয়েছে।

ভাঙ্গায় জামায়াত নেতা আনোয়ার মাতুব্বরের মাছের খামারে বিষ দিয়ে নিধন

ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় জামায়াত নেতা আনোয়ার মাতুব্বরের মাছের খামারে দুর্বৃত্তদের বিষ প্রয়োগের ফলে অর্ধকোটি টাকার মাছ নিধন হয়েছে। বুধবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আনোয়ার মাতুব্বর তিন বিঘা জমির ওপর একটি মাছের খামার পরিচালনা করছিলেন, যেখানে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ চাষ করা হতো।

ফজরের নামাজ শেষে খামারে গিয়ে তিনি পানিতে শত শত মরা মাছ ভেসে উঠতে দেখে কান্নায় ভেঙে পড়েন। এ দৃশ্য দেখে স্থানীয়রা হতবাক হন।

ইউনিয়ন জামায়াতের সভাপতি দেলোয়ার হোসেন জানান, রাতের আধারে দুর্বৃত্তরা শত্রুতা করে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে, যা অত্যন্ত দুঃখজনক। তিনি অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আনোয়ার মাতুব্বর বলেন, ‘কারো সাথে আমার কোনো বিরোধ ছিল না। তবে কে বা কারা শত্রুতা করলেন, তা জানা নেই। এ ঘটনায় প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।’

বিজ্ঞাপন