রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৫৬৪

২৪ ঘণ্টায় হাম ও হাম সন্দেহে ১,৫৬৪ শিশুর আক্রান্তের খবর, মৃত্যু ৮ জন।

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৫৬৪

২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা) হাম ও হাম সন্দেহে ১ হাজার ৫৬৪ শিশু আক্রান্ত হয়েছে, যা একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৪৩ জন এবং সন্দেহভাজন ১ হাজার ৪২১ জন।

একই সময়ে হাম ও হাম সন্দেহে ৮ শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন নিশ্চিত হামে আক্রান্ত ছিল।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ২৬ এপ্রিল সকাল পর্যন্ত নিশ্চিত হামে ৪৩ জন এবং হাম সন্দেহে ২১৬ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৩২ হাজার ২৮ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৪ হাজার ৬০৩।

বিজ্ঞাপন