মঙ্গলবার, ১২ মে, ২০২৬
ব্রেকিং
অপরাধ

টাঙ্গাইলের কালিহাতিতে ট্রেন দুর্ঘটনায় ৫ জন নিহত

টাঙ্গাইলের কালিহাতিতে ট্রেন দুর্ঘটনায় ৫ জন নিহত, নিহতদের মধ্যে ৩ জন একই পরিবারের।

টাঙ্গাইলের কালিহাতিতে ট্রেন দুর্ঘটনায় ৫ জন নিহত

টাঙ্গাইলের কালিহাতিতে শুক্রবার রাতে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৩ জনসহ ৫ জন নিহত হয়েছেন। এই মর্মান্তিক ঘটনা ঘটেছে রাত ৮টার দিকে উপজেলার ধলাটেংগর এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ধলাটেংগর এলাকায় পৌঁছালে তেলের অভাবে থেমে যায়। এসময় বেশ কয়েকজন যাত্রী বাস থেকে নেমে যান এবং ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাশে রেল লাইনে বসে গল্প করতে থাকেন।

হঠাৎ সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন সেখানে এসে পড়ে। অপেক্ষারত যাত্রীরা সরে যাওয়ার আগেই ট্রেনে কাটা পড়েন। ঘটনাস্থলেই নিহত হন এক শিশু, দুই নারী ও দুই পুরুষ। নিহতদের মধ্যে ৩ জন একই পরিবারের সদস্য।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে।

বিজ্ঞাপন