ঢাকার দোহারের বিলাশপুর রাধানগর গ্রামে গভীর রাতে একটি অগ্নিকাণ্ডে বাবা আবদুস সালাম শিকদার ও মা নাসিমা বেগমের মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ মে) রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
প্রতিবেশীরা জানান, আগুন লাগার পর পরিবারের তিন কন্যাকে নিরাপদে বের করে আনতে সক্ষম হলেও দুইজনের প্রাণ রক্ষা হয়নি। স্থানীয়রা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করেন।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক বলেন, ‘আগুনে পুড়ে দুইজন মারা গেছেন। তাদের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।’ তিনি জানান, বিদ্যুতের শট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা রয়েছে।