শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
ব্রেকিং
পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, কাল ঈদুল ফিতর ইরানের আহ্বান: আবুধাবি ও দুবাইয়ের বন্দর এলাকা দ্রুত খালি করতে হবে জাতীয় সংসদে স্থাপন করা হলো কালেমা তাইয়্যেবা ক্যালিগ্রাফি ইরানের ড্রোন হামলায় আবু ধাবিতে অগ্নিকাণ্ড, হতাহতের খবর নেই কলকাতা থেকে গ্রেপ্তার হাদি হত্যার দুই প্রধান আসামী ইরান কর্তৃক হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা ইরানের পাল্টা হামলা: কাতার ও বাহরাইনসহ মধ্যপ্রাচ্যে বিস্ফোরণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে বিস্ফোরণ, তেহরানে আতঙ্কের ছায়া খুলনার যুবদল নেতা মুরাদ খাঁ হত্যাকাণ্ডে চাঞ্চল্য পাকিস্তানের হামলার বিরুদ্ধে আফগান তালেবানের পাল্টা প্রতিরোধ
ধর্ম

জামায়াত আমিরের ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ফ্যাসিবাদবিরোধী বার্তা

জামায়াত আমির ডা. শফিকুর রহমান ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে ফ্যাসিবাদবিরোধী বার্তা দিয়েছেন।

জামায়াত আমিরের ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ফ্যাসিবাদবিরোধী বার্তা

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জামায়াতে ইসলামীর সম্মানিত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি এ শুভেচ্ছা জানান।

জামায়াত আমির বলেন, দীর্ঘ এক মাস পবিত্র সিয়াম সাধনার পর আনন্দের বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর আমাদের দুয়ারে সমাগত। জাতি এমন এক সময়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে যাচ্ছে, যখন দেশে ফ্যাসিবাদমুক্ত পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং নতুন সরকার গঠিত হয়েছে।

তিনি উল্লেখ করেন, দীর্ঘদিনের অগণতান্ত্রিক ও জালিম সরকারের পতন ঘটেছে। দেশবাসীর প্রত্যাশা, কেউ আর নতুন করে ফ্যাসিবাদী হয়ে ওঠার দুঃসাহস দেখাবে না। দেশের মানুষ ভয়ভীতিমুক্ত পরিবেশে চলাফেরা করতে পারবে, কথা বলতে পারবে।

জামায়াত আমির বলেন, জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নে দেশের রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছে এবং গণভোটে প্রায় ৭০% নাগরিক ‘হ্যাঁ’ ভোট দিয়ে জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে ম্যান্ডেট দিয়েছে। কিন্তু উদ্বেগের বিষয় হলো, জুলাই সনদ বাস্তবায়নে সরকারের অনীহা লক্ষ্য করা যাচ্ছে।

তিনি বলেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে জাতি ফ্যাসিবাদমুক্ত পরিবেশ পেয়েছে, মহান আল্লাহ রাব্বুল আলামীন তাদের শহীদ হিসেবে কবুল করুন। আর যারা পঙ্গুত্ববরণ করেছেন ও আহত হয়েছেন, তাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

জামায়াত আমির আরও বলেন, পবিত্র ঈদুল ফিতরের দিনে আমরা সব ভেদাভেদ ভুলে গিয়ে মানুষে মানুষে দয়া, সৌভ্রাতৃত্ব, সাম্য, ঐক্য ও ভালোবাসার এক মহাসেতুবন্ধন গড়ে তুলি।

বিজ্ঞাপন