সোমবার, ০৪ মে, ২০২৬
ব্রেকিং
ধর্ম

আজ পবিত্র জুমাতুল বিদা: রমজানের শেষ শুক্রবার পালিত হচ্ছে

আজ ২০ মার্চ, পবিত্র জুমাতুল বিদা পালিত হচ্ছে দেশে।

আজ পবিত্র জুমাতুল বিদা: রমজানের শেষ শুক্রবার পালিত হচ্ছে

আজ ২০ মার্চ, পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার, জুমাতুল বিদা। সারাদেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে এই দিনটি পালিত হবে।

‘বিদা’ শব্দের অর্থ শেষ, এবং 'জুমাতুল বিদা' মানে শেষ শুক্রবার বা শেষ জুমা। রাজধানী ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের বিভিন্ন মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিরা এদিন জুমার নামাজে যোগ দেবেন।

নামাজ আদায়ের আগে খতিব ও আলেমগণ জুমাতুল বিদার তাৎপর্য তুলে ধরে খুতবা দেবেন। জুমার নামাজ শেষে মসজিদগুলোতে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

জুমাতুল বিদার গুরুত্ব মুসলমানদের কাছে অনেক। রমজান মাসটি সীমাহীন ফজিলতের মাস হিসেবে পরিচিত। হাদিসে উল্লেখ রয়েছে, হজরত আবু হুরায়রা (রা.) বলেন, রাসূল (সা.) এরশাদ করেছেন, "যখন রমজান মাস আসে, আসমানের দরজাগুলো খুলে দেয়া হয় এবং দোজখের দরজাগুলো বন্ধ করে দেয়া হয়, আর শয়তানকে শৃঙ্খলিত করা হয়।" (বুখারী, মুসলিম)।

এভাবে, সারা বছরের মাঝে মুমিনদের কাছে রমজান অত্যন্ত গুরুত্বপূর্ণ। জুমাতুল বিদার মাধ্যমে কার্যত রোজাকে বিদায় জানানো হয়।

বিজ্ঞাপন