শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
ব্রেকিং
ধর্ম

ঢাকা থেকে প্রথম হজ ফ্লাইটে ৪১৯ যাত্রী মক্কার উদ্দেশে রওনা

ঢাকা থেকে প্রথম হজ ফ্লাইটে ৪১৯ যাত্রী মক্কার উদ্দেশে রওনা হচ্ছে রাত ১২টা ২০ মিনিটে।

ঢাকা থেকে প্রথম হজ ফ্লাইটে ৪১৯ যাত্রী মক্কার উদ্দেশে রওনা

আজ শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাতে ৪১৯ হজযাত্রী নিয়ে ঢাকা থেকে প্রথম হজ ফ্লাইট মক্কার উদ্দেশে যাত্রা শুরু করবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত ১২টা ২০ মিনিটে এই ফ্লাইটটি উড্ডয়ন করবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এই ফ্লাইটের উদ্বোধন হবে। তাঁর আগমন উপলক্ষে বিমানবন্দর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আশকোনা হজ ক্যাম্পে বর্তমানে হজযাত্রীরা শেষ মুহূর্তের প্রস্তুতি গ্রহণ করছেন। শনিবার হজ যাত্রার প্রথম দিনে মোট ১৪টি ফ্লাইট ছেড়ে যাবে।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ মুসল্লি হজ পালনের জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে সরকারিভাবে ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজে যাচ্ছেন।

ধর্ম মন্ত্রণালয় জানায়, এ বছর হজযাত্রীদের জন্য মোট ২০৭টি ফ্লাইট পরিচালনা করা হবে। সবশেষ ফ্লাইটটি ২১ মে ছেড়ে যাবে এবং হজের আনুষ্ঠানিকতা শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে।

বিজ্ঞাপন