পোশাক খাতের শ্রমিকদের জন্য সর্বনিম্ন গ্রেড ছাড়া সবকটিতে একমত হয়েছে মালিক ও শ্রমিক উভয়পক্ষ। বৃহস্পতিবার রাজধানীর শ্রমভবনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এ তথ্য জানান।
মজুরি বোর্ডের সদস্যসহ শিল্পখাত সংশ্লিষ্টদের নিয়ে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে মাহদী আমিন বলেন, মজুরি নির্ধারণে মূল্যস্ফীতি, জীবনযাত্রার মান, শিল্পের সক্ষমতা এবং অন্যান্য শিল্পের মজুরি কাঠামো বিবেচনায় নেওয়া হয়েছে।
শ্রমমন্ত্রী এ সময় বলেন, কোনো চক্রান্ত যেন শিল্পখাতকে ধংস করতে না পারে, সেদিকে সজাগ থাকতে হবে। নিম্নতম মজুরি বোর্ড গঠনের ২৪ দিনের মাথায় তৈরি পোশাক খাতের শ্রমিক ও মালিক পক্ষ মজুরি কাঠামো নিয়ে ঐক্যমতে পৌঁছায়।
পোশাক খাতের জন্য চারটি গ্রেডে মজুরির খসড়া চূড়ান্ত হয়েছে, যেখানে সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা এবং সর্বোচ্চ ২১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বোর্ডের সদস্যরা শিল্পের স্বার্থে উৎপাদনকে এগিয়ে নেওয়ার তাগিদ দেন।