শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

৮০ মিলিয়ন ইউরোতে নিকো পাজকে ফেরাতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ

রিয়াল মাদ্রিদ আগামী গ্রীষ্মে ৮০ মিলিয়ন ইউরোতে নিকো পাজকে ফেরাতে যাচ্ছে।

৮০ মিলিয়ন ইউরোতে নিকো পাজকে ফেরাতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ

আগামী গ্রীষ্মকালীন দলবদলে আর্জেন্টাইন মিডফিল্ডার নিকো পাজকে ফেরাতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ রেডিও স্টেশন কাদেনা কোপের প্রতিবেদনে জানানো হয়েছে, এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করেছে ক্লাবটি। ইতোমধ্যে কোমো ক্লাবকে বিষয়টি জানিয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ।

নিকো পাজ বর্তমানে কোমোর অন্যতম সেরা খেলোয়াড়। চলতি মৌসুমে 'সিরি আ'-তে ১০ ম্যাচ খেলে তিনটি গোল ও তিনটি অ্যাসিস্ট করেছেন ২২ বছর বয়সী এই মিডফিল্ডার। চ্যাম্পিয়নস লিগেও তার পারফরম্যান্স চমকপ্রদ। মাত্র চার ম্যাচে তিনি তিন গোল ও পাঁচটি অ্যাসিস্ট করেছেন।

গত গ্রীষ্মে, রিয়াল মাদ্রিদ ৬৬ মিলিয়ন ইউরোর বিনিময়ে পাজকে কোমোর কাছে বিক্রি করেছিল। ইতালির ক্লাবটিতে এক মৌসুম ধারে খেলার পর, পাজ নিজের ফুটবলীয় উন্নতির স্বার্থে কোমোতেই আরও কিছুদিন থাকার ইচ্ছা প্রকাশ করেছিলেন। রিয়াল মাদ্রিদ তার এই ইচ্ছাকে সম্মান জানায়।

তবে, ক্লাবটি চুক্তিতে ৮০ মিলিয়ন ইউরোতে পাজকে পুনরায় দলে ফেরানোর বিশেষ সুযোগ রেখেছিল। কাদেনা কোপের প্রতিবেদন অনুযায়ী, রিয়াল মাদ্রিদ এবার সেই সুযোগ কাজে লাগাতে যাচ্ছে। কোমো কর্তৃপক্ষকেও এ বিষয়ে অবহিত করা হয়েছে।

নিকো পাজের ফুটবল ক্যারিয়ারের শুরু রিয়াল মাদ্রিদের যুব একাডেমিতে। তিনি ক্লাবটির যুব পর্যায়ের সব ধাপ পেরিয়ে মূল দলে সুযোগ পেয়েছিলেন। কোমোতে যোগ দেয়ার আগে রিয়ালের মূল দলের হয়ে আটটি ম্যাচেও মাঠে নেমেছিলেন এই আর্জেন্টাইন তারকা।

বিজ্ঞাপন