বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
খেলাধুলা

জোসে মরিনহোর রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার চুক্তি চূড়ান্ত

জোসে মরিনহো রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার চুক্তি চূড়ান্ত হয়েছে।

জোসে মরিনহোর রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার চুক্তি চূড়ান্ত

স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ এবং ম্যানেজার জোসে মরিনহোর মধ্যে চুক্তি চূড়ান্ত হয়েছে বলে দাবি করেছে বেশ কয়েকটি স্প্যানিশ গণমাধ্যম।

এছাড়া, পর্তুগিজ ক্লাব বেনফিকার সঙ্গেও মরিনহোর বিদায়ের সব শর্তে সমঝোতা চুক্তি সম্পন্ন হয়েছে। স্পোর্টস জার্নালিস্ট ফাব্রিজিও রোমানো সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, প্রায় ১০ দিন আগে মরিনহো এবং রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ চুক্তির সব খুঁটিনাটি বিষয়ে একমত হয়েছেন।

বর্তমানে কেবল আনুষ্ঠানিক নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার অপেক্ষা রয়েছে। এরপরই মরিনহো রিয়াল মাদ্রিদে যোগ দেবেন। সূত্রগুলো জানাচ্ছে, মরিনহোকে নিয়ে কোনো ধরনের জটিলতা বা অনিশ্চয়তা নেই এবং সবকিছুই প্রস্তুত।

এদিকে, মরিনহো ও রিয়াল মাদ্রিদের কর্মকর্তারা ইতোমধ্যে দলবদল পরিকল্পনা নিয়েও আলোচনা শুরু করেছেন। বিশেষ করে, রক্ষণভাগ শক্তিশালী করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে।

তবে এখনো রিয়াল মাদ্রিদ, বেনফিকা কিংবা মরিনিয়োর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়া হয়নি।

বিজ্ঞাপন