ইংলিশ ক্লাব লিভারপুলের প্রধান কোচ আর্নে স্লটকে দুই মৌসুম দায়িত্ব পালনের পর বরখাস্ত করা হয়েছে। শনিবার (৩০ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি স্পোর্টস এ তথ্য জানায়।
ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়েছে, টানা দুই মৌসুম দায়িত্বে থাকার পর তার সঙ্গে সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিয়েছে লিভারপুল। স্লটের অধীনে ক্লাবটি কিছু গুরুত্বপূর্ণ সাফল্য পেলেও, ধারাবাহিক পারফরম্যান্স ও ভবিষ্যৎ পরিকল্পনা বিবেচনায় এনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তবে ক্লাব কর্তৃপক্ষ এখনো স্লটের বিদায়ের বিস্তারিত কারণ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। এর ফলে লিভারপুলের নতুন প্রধান কোচ কে হবেন—এ নিয়ে এখন থেকেই শুরু হয়েছে জল্পনা-কল্পনা।