বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা: ৩ ইসরায়েলি ও ৪ সংগঠন অন্তর্ভুক্ত

অস্ট্রেলিয়া ৩ ইসরায়েলি ও ৪ সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিম তীরে সহিংসতার অভিযোগে।

অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা: ৩ ইসরায়েলি ও ৪ সংগঠন অন্তর্ভুক্ত

পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতি নির্মাণ ও ফিলিস্তিনিদের প্রতি সহিংসতার অভিযোগে অস্ট্রেলিয়া ৩ ইসরায়েলি ব্যক্তি ও ৪টি সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

বুধবার অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এই নিষেধাজ্ঞার কথা ঘোষণা করেন। তিনি জানান, এসব কর্মকাণ্ড দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে ক্ষুণ্ন করছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে বাণিজ্য এবং তাদের সহায়তা দেওয়া থেকে বিরত থাকতে হবে অস্ট্রেলীয় নাগরিক ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে।

এর আগে, মঙ্গলবার যুক্তরাজ্যও একই ইস্যুতে ৮টি ইসরায়েলি নির্মাণ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এ পদক্ষেপের নিন্দা জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে, জাতিসংঘের মহাসচিব সতর্ক করে বলেন, পশ্চিম তীরের বিতর্কিত ই-ওয়ান প্রকল্প একটি সংলগ্ন ও ভৌগোলিকভাবে সংযুক্ত ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য অস্তিত্বগত হুমকি তৈরি করেছে।

বিজ্ঞাপন