শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ট্রাম্প, পুতিন ও জিনপিংয়ের ত্রিপাক্ষিক বৈঠক চীনে

ট্রাম্প, পুতিন ও জিনপিংয়ের ত্রিপাক্ষিক বৈঠক ১৯ নভেম্বর চীনে অনুষ্ঠিত হবে।

ট্রাম্প, পুতিন ও জিনপিংয়ের ত্রিপাক্ষিক বৈঠক চীনে

বিশ্বের ক্ষমতাধর তিন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন ও শি জিনপিং ১৯ নভেম্বর চীনের শেনঝেন শহরে ত্রিপাক্ষিক শীর্ষ বৈঠকে বসতে যাচ্ছেন।

এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপিইসি) জোটের বার্ষিক সম্মেলনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হবে। মার্কিন গণমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস এই তথ্য জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই প্রকাশ্যে জানিয়েছেন, তিনি ভ্লাদিমির পুতিন ও শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা করছেন।

হোয়াইট হাউসের দাবি, পারমাণবিক অস্ত্রের বিপজ্জনক বিস্তার কমানো এই আলোচনার অন্যতম এজেন্ডা। সেই সঙ্গে উত্তর কোরিয়া ও ইরান পরিস্থিতি নিয়েও আলোচনা হবে।

এবারের এপিইসি শীর্ষ সম্মেলনে ২১টি সদস্য রাষ্ট্র অংশগ্রহণ করবে এবং এটি দুইদিনব্যাপী অনুষ্ঠিত হবে। ত্রিপাক্ষিক আলোচনা ছাড়াও একই দিনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে ট্রাম্পের।

বিজ্ঞাপন