বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

৯০ হাজার কোটি টাকার অবকাঠামো প্রকল্প সরকারের পাইপলাইনে

৯০ হাজার কোটি টাকার প্রকল্প সরকারের পাইপলাইনে, জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।

৯০ হাজার কোটি টাকার অবকাঠামো প্রকল্প সরকারের পাইপলাইনে

দেশের অবকাঠামো উন্নয়ন ও সামাজিক সুরক্ষা কর্মসূচিকে গুরুত্ব দিয়ে প্রায় ৯০ হাজার কোটি টাকার প্রকল্প সরকারের পাইপলাইনে রয়েছে। বুধবার (১১ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের এলজিইডি ভবনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের জন্য আয়োজিত এক কর্মশালায় এ তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

প্রতিমন্ত্রী জানান, সরকারের বড় অঙ্কের প্রকল্পগুলো দেশের অবকাঠামো উন্নয়নে সহায়ক হবে। তিনি বলেন, সরকার শুধু অবকাঠামো উন্নয়ন নয়, সামাজিক সুরক্ষার ক্ষেত্রেও গুরুত্ব দিচ্ছে।

সামাজিক সুরক্ষার পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠান ও তাদের তত্ত্বাবধায়কদের জন্য সহায়তার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। দরিদ্র পরিবারকে সহায়তা দিতে ১৩ হাজার কোটি টাকা ব্যয়ে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনার কথাও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

মঙ্গলবার প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের চুম্বক অংশ প্রকাশ করে বিভ্রান্তি ছড়ানো হয়েছে বলে অভিযোগ করেন মীর শাহে আলম। এসময় সরকারি সেবা নিতে যাওয়া সাধারণ মানুষকে হয়রানি না করার নির্দেশ দেন তিনি।

বিজ্ঞাপন