শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

ক্রিশ্চিয়ানো রোনালদোর ফুটবল ক্যারিয়ারের এক নজরে

ক্রিশ্চিয়ানো রোনালদোর ফুটবল ক্যারিয়ারের বিভিন্ন দিক তুলে ধরা হলো।

ক্রিশ্চিয়ানো রোনালদোর ফুটবল ক্যারিয়ারের এক নজরে

ক্রিশ্চিয়ানো রোনালদো দোস সান্তোস আভেইরো ১৯৮৫ সালের ৫ ফেব্রুয়ারি পর্তুগালের মাদেইরা দ্বীপপুঞ্জের ফুনশাল শহরে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন মালী এবং মা ছিলেন রাঁধুনি। দারিদ্র্যের মধ্য দিয়ে বেড়ে ওঠা রোনালদো মাত্র তিন বছর বয়সে ফুটবলের প্রতি আগ্রহী হন।

রোনালদোর ফুটবল ক্যারিয়ার শুরু হয় আট বছর বয়সে অপেশাদার ক্লাব আন্দোরিনহার হয়ে। ১৯৯২ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত তিনি এই ক্লাবে খেলেন এবং তার প্রতিভা দ্রুত মাদেইরা ছাড়িয়ে পুরো পর্তুগালে ছড়িয়ে পড়ে। ১৯৯৫ সালে সিএস মারিতিমো ও সিডি নাশিওনাল তাকে দলে নিতে আগ্রহ প্রকাশ করে। নাশিওনাল ক্লাবে দুই বছর খেলার পর ১৯৯৭ সালে তিনি স্পোর্টিং সিপির হয়ে ট্রায়ালে অংশ নেন এবং ক্লাবটি তাকে ১ হাজার ৫০০ পাউন্ডের বিনিময়ে দলে নেয়।

রোনালদোর পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু হয় স্পোর্টিং সিপি থেকে। এরপর ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে যোগদান করে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি লাভ করেন। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে কাটানো সময় তার ক্যারিয়ারের সবচেয়ে সফল সময়গুলোর একটি। বর্তমানে তিনি সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসরের হয়ে খেলছেন।

জাতীয় দলের হয়ে রোনালদোর অর্জনও উল্লেখযোগ্য। ২০১৬ সালে তার নেতৃত্বে পর্তুগাল প্রথমবারের মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতে। ২০১৯ এবং ২০২৫ সালে উয়েফা নেশনস লিগও জয় করে পর্তুগাল। জাতীয় দলের হয়ে তিনি ২৩৪ ম্যাচে ১৪৬ গোল করেছেন।

রোনালদো পাঁচবার ব্যালন ডি’অর এবং চারবার ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতেছেন। ক্লাব ও জাতীয় দলের হয়ে তার ঝুলিতে ৩৪টির বেশি বড় শিরোপা রয়েছে, যার মধ্যে সাতটি লিগ শিরোপা ও পাঁচটি উয়েফা চ্যাম্পিয়নশিপ উল্লেখযোগ্য।

চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ ১৪০ গোল এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ ১৪ গোলের রেকর্ডও তার দখলে। পেশাদার ফুটবলে ১ হাজার ২০০টির বেশি ম্যাচ খেলা খেলোয়াড়দের মধ্যে তিনি একজন।

রোনালদোর ক্লাব ও জাতীয় দল মিলিয়ে গোলসংখ্যা ৯৮৫ ছাড়িয়েছে। তিনি লিওনেল মেসির সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ৬টি বিশ্বকাপ আসরে অংশগ্রহণের কৃতিত্ব অর্জন করেছেন। তার ক্যারিয়ার এখন পর্যন্ত ১ হাজার ৩৪৩টির বেশি ম্যাচ এবং ২৯১টির বেশি অ্যাসিস্টের রেকর্ড রয়েছে।

বিজ্ঞাপন