বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

সৌদি আরব ও সিরিয়ার মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই

সিরিয়া ও সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই হয়েছে।

সৌদি আরব ও সিরিয়ার মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই

সিরিয়া ও সৌদি আরবের মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সৌদি আরবের রাজধানী রিয়াদে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

এছাড়া, সিরিয়ার জ্বালানি, আবাসন, স্বাস্থ্য ও অবকাঠামো খাতের উন্নয়নে সৌদি আরব ৪০ কোটি ৩০ লাখ ডলারের বেশি ঋণ দেওয়ার চুক্তি করেছে। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই প্রতিরক্ষা চুক্তিকে দুই দেশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তি হিসেবে উল্লেখ করেছে।

চুক্তির বিস্তারিত প্রকাশ করা হয়নি, তবে রিয়াদের বৈঠকে দুই নেতা মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ে আলোচনা করেন।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, সামরিক উত্তেজনা, আন্তর্জাতিক নৌ চলাচল, জ্বালানি সরবরাহ ও বিশ্ব অর্থনীতির পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

দুই নেতা আঞ্চলিক উত্তেজনা কমানোর এবং আলোচনার মাধ্যমে বিরোধ সমাধানের আহ্বান জানান। তারা লোহিত সাগর, বাব আল-মান্দেব প্রণালি ও হরমুজ প্রণালিতে নৌ চলাচলের নিরাপত্তা বিঘ্নিত করে এমন কর্মকাণ্ড বন্ধেরও আহ্বান জানান।

এর আগে, সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি জানিয়েছিলেন, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে প্রস্তাবিত প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করছে সিরিয়া। তিনি জানান, মক্কা জোটে সিরিয়ার যোগ দেওয়ার বিষয়ে আলোচনা চলছে।

বিজ্ঞাপন