মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
ইউক্রেনে ত্রাণ কেন্দ্রে রুশ হামলায় ২৬ জন নিহত রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনে ২৬ জন নিহত মিয়ানমারে বিমান হামলায় নিহত ১৫, আহত ৩৭ ফরিদপুরে যুবকের চোখ উপড়ে হত্যাচেষ্টা, হাসপাতালে ভর্তি ফ্লোরিডায় ট্রাম্পের রিসোর্টের কাছে উড়োজাহাজ বিধ্বস্ত, ৯ আরোহী নিহত কুমিল্লায় মাদ্রাসায় ২ শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেফতার ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত, নিহত ৯ জনের মধ্যে চালকও রয়েছেন ফ্লোরিডায় ব্যবসায়িক জেট দুর্ঘটনায় ৯ জন নিহত ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলার মৃতের সংখ্যা ৫,০০০ ছাড়ালো ২০ মিনিটে ৬.৩ বিলিয়ন ডলারের ক্রিপ্টো চুরি, ইতিহাসের সবচেয়ে বড় সাইবার হামলা
জাতীয়

গাজীপুরে পোশাক শ্রমিকদের অবরোধ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক বন্ধ

গাজীপুরের নাওজোর এলাকায় পোশাক শ্রমিকদের অবরোধের ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

গাজীপুরে পোশাক শ্রমিকদের অবরোধ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক বন্ধ

গাজীপুরের নাওজোর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে এই অবরোধ শুরু হলে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

শ্রমিকদের অবরোধের আগে তারা পল্লী বিদ্যুৎ এলাকায় অবরোধের চেষ্টা করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে তাদের সরিয়ে দেয়।

মজুরি বোর্ড গঠন এবং গার্মেন্টস মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে সরকারের আলোচনার পর কিছু শ্রমিক কাজে ফিরেছেন। তবে পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি।

গাজীপুর, আশুলিয়া এবং রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সহিংসতা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। গাজীপুরে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

শিল্প পুলিশ জানায়, গাজীপুরে প্রায় দুই শতাধিক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া সহিংসতার ঘটনায় গাজীপুরে তিনটি মামলা দায়ের করা হয়েছে, যেখানে চার হাজার জনকে আসামি করা হয়েছে। বর্তমানে ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন