মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

স্বাস্থ্যমন্ত্রী: ১৭ বছরে আওয়ামী লীগ বাজেট লুটপাট করেছে

স্বাস্থ্যমন্ত্রী অভিযোগ করেছেন, গত ১৭ বছরে আওয়ামী লীগ বাজেট লুটপাট করেছে।

স্বাস্থ্যমন্ত্রী: ১৭ বছরে আওয়ামী লীগ বাজেট লুটপাট করেছে

স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন অভিযোগ করেছেন যে, গত ১৭ বছর ধরে আওয়ামী লীগ দেশের সব মন্ত্রণালয়ের বাজেটের জনগণের টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। তিনি বলেন, "এ কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে স্বাস্থ্য খাত।"

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং ভর্তি থাকা রোগীদের সঙ্গে কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের চিকিৎসাসেবার মান এবং বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। তিনি দুই নার্সকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন এবং দেরিতে আসার কারণে কয়েকজন চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কথাও জানান।

তিনি আরও বলেন, সরকার ২৫ হাজার মিডওয়াইফ এবং আড়াই হাজার নার্স নিয়োগ দিয়েছে। পাঁচ শতাধিক চিকিৎসক ইতোমধ্যে যোগদান করেছেন। স্বাস্থ্য খাতে জনবলসংকট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন