সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ সৌদি আরবে বিমানবন্দরে হামলা, ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯, তদন্ত চলছে শেরপুরে স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে কৃষক লীগ নেতা গ্রেপ্তার
ধর্ম

ফরিদপুরের আটরশিতে বিশ্ব জাকের মঞ্জিলের ওরস ১৬-১৯ জানুয়ারি

ফরিদপুরের আটরশিতে বিশ্ব জাকের মঞ্জিলের মহাপবিত্র ওরস ১৬-১৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

ফরিদপুরের আটরশিতে বিশ্ব জাকের মঞ্জিলের ওরস ১৬-১৯ জানুয়ারি

ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশিতে অবস্থিত বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফের মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ ২০২৭ খ্রি.-এর ১৬, ১৭, ১৮ ও ১৯ জানুয়ারি চার দিনব্যাপী অনুষ্ঠিত হবে। রোববার (১১ অক্টোবর) এ তারিখ ঘোষণা করা হয়।

প্রতিবছর এ পবিত্র ওরস শরীফে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিদেশ থেকেও ভক্তরা আটরশি বিশ্ব জাকের মঞ্জিলে সমবেত হন। বিশ্ব জাকের মঞ্জিল বাংলাদেশের পরিচিত ইসলামী আধ্যাত্মিক কেন্দ্রগুলোর একটি।

নকশবন্দিয়া মুজাদ্দেদিয়া তরিকার অনুসারীদের কাছে এ দরবার শরীফ বিশেষ মর্যাদাপূর্ণ। হযরত খাজা ইউনুস আলী এনায়েতপুরী (কুঃ ছেঃ আঃ) নির্দেশনায় বাংলা ১৩৫৪ সন, অর্থাৎ ১৯৪৭–৪৮ সালের দিকে আটরশির গ্রামে আসেন বিশ্ব ওলী খাজা বাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ)।

প্রাথমিক পর্যায়ে একটি ছোট ছন-বাঁশের ঘরে আধ্যাত্মিক কেন্দ্রের কার্যক্রম শুরু হয়। সময়ের পরিক্রমায় আধ্যাত্মিক শিক্ষা, ধর্মীয় অনুশীলন ও মানুষের সমাগমের ধারাবাহিকতায়, সেই ক্ষুদ্র একটি ছনের ঘর আজকের বিশ্ব জাকের মঞ্জিলে রূপ নেয়।

সুফি ঐতিহ্যে ওরস শরীফকে একজন আধ্যাত্মিক সাধকের স্মরণ, তাঁর জীবন ও শিক্ষা থেকে অনুপ্রেরণা গ্রহণ এবং ধর্মীয় সমাবেশের উপলক্ষ হিসেবে দেখা হয়। বিশ্ব জাকের মঞ্জিলের উরস শরীফেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে জিকির-আজকার, নসিহত, দোয়া-মোনাজাত ও রওজা জিয়ারতের মতো কর্মসূচি পালিত হয়ে থাকে।

ওরস উপলক্ষে দেশ-বিদেশের আশেকান ও জাকেরানদের আগমনে আটরশি দরবার শরীফ প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে। বিশ্বশান্তি, দেশ ও জাতির কল্যাণ এবং মানুষের সার্বিক মঙ্গল কামনায় সর্ব সময় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

আগামী ১৬ থেকে ১৯ জানুয়ারি ২০২৭ পর্যন্ত চার দিনব্যাপী মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ অনুষ্ঠিত হওয়ার ঘোষণায় ভক্তদের মধ্যে প্রস্তুতি শুরুর প্রত্যাশা তৈরি হয়েছে। ওরসের আনুষ্ঠানিক কর্মসূচি, যাতায়াত ও অন্যান্য আয়োজন সম্পর্কে দরবার শরীফের পক্ষ থেকে পরবর্তী নির্দেশনা বা ঘোষণা দেওয়া হলে সে অনুযায়ী বিস্তারিত জানা যাবে।

বিজ্ঞাপন