সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ সৌদি আরবে বিমানবন্দরে হামলা, ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল
রাজনীতি

প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার প্রতিমন্ত্রীর সাক্ষাৎ, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কানাডার প্রতিমন্ত্রীর সাক্ষাৎ, দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা।

প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার প্রতিমন্ত্রীর সাক্ষাৎ, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সরাইয়ের সাক্ষাৎ সোমবার (১২ অক্টোবর) সকালে অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্য ও শিক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশ কানাডার সহযোগিতা প্রত্যাশা করে। তিনি রোহিঙ্গাদের মানবিক সহায়তার গুরুত্ব তুলে ধরেন এবং বলেন, এ সংকটের স্থায়ী সমাধান হচ্ছে তাদের নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসন।

কানাডার প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের গুরুত্বের বিষয়ে একমত পোষণ করেন।

বৈঠকে কানাডার পক্ষ থেকে বাংলাদেশে জ্বালানি সরবরাহের ক্ষেত্রে সহযোগিতার আগ্রহ প্রকাশ করা হয়। এছাড়া, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ কার্যক্রম বাড়ানোর জন্য কানাডা নার্সিং প্রশিক্ষণ প্রতিষ্ঠান গড়ে তোলার আগ্রহ প্রকাশ করে।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারিত্বের নতুন সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিজ্ঞাপন