সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ সৌদি আরবে বিমানবন্দরে হামলা, ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল
জাতীয়

রিয়াদগামী ফ্লাইট নিরাপত্তার কারণে বন্ধ, বিকল্প ব্যবস্থা গ্রহণ

রিয়াদগামী ফ্লাইট নিরাপত্তার কারণে বন্ধ, বিকল্প ব্যবস্থা গ্রহণের ঘোষণা।

রিয়াদগামী ফ্লাইট নিরাপত্তার কারণে বন্ধ, বিকল্প ব্যবস্থা গ্রহণ

রিয়াদগামী ফ্লাইট নিরাপত্তার কারণে বন্ধ রাখা হয়েছে, জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

মন্ত্রী বলেন, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিকল্প ব্যবস্থায় দাম্মাম ও মদিয়া এয়ারপোর্টে পাঠানো হবে। আজ সোমবার সচিবালয়ে কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা নিয়ে এয়ারলাইন্স প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি।

এ সময় মন্ত্রী আরও জানান, রিয়াদ ফ্লাইট বন্ধ শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্ব থেকে বন্ধ করা হয়েছে। সৌদি আরবের রিয়াদগামী যাত্রীদের হয়রানি বন্ধে সরকারের পক্ষ থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, রিয়াদে প্রতিদিন গড়ে ৩ থেকে ৪টি ফ্লাইটে প্রায় ১২০০ জন যাত্রী যাতায়াত করতেন। বর্তমানে ১০টি ফ্লাইট পাঠানো সম্ভব হয়নি, ফলে ৩৪৩১ জন যাত্রী যেতে পারেননি।

কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট আবার শুরু হবে কবে, তা নভেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে বলেও জানান বিমানমন্ত্রী।

বিজ্ঞাপন