ভারতের গুরুগ্রাম পুলিশ জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করেছে। হরিয়ানা রাজ্যের এই এলাকা দিল্লির নিকটবর্তী অবস্থানে রয়েছে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশের নির্দেশনা না মানার কারণে তাকে আটক করা হয়েছে।
দিল্লিতে পূর্বনির্ধারিত একটি বিক্ষোভে যোগ দেওয়ার জন্য ধ্রুব রাঠির বাসায় পুলিশের সদস্যরা পৌঁছান। গুরুগ্রামের সেক্টর ৫৬-এর কেন্দ্রীয় বিহার সোসাইটি আবাসিক এলাকায় তার বাসায় গিয়ে তাকে আটক করা হয়।