শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

দিল্লি বিমানবন্দরে আটক সিজেপি নেতা অভিজিৎ দিপকে

দিল্লি বিমানবন্দরে আটক সিজেপি নেতা অভিজিৎ দিপক ও অন্যান্য সদস্যরা।

দিল্লি বিমানবন্দরে আটক সিজেপি নেতা অভিজিৎ দিপকে

ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিৎ দিপকেকে দিল্লি বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। একই সঙ্গে আটক করা হয়েছে সিজেপির দুই সদস্য সৌরভ দাশ ও আশুতোষ রাঙ্কাকেও।

এদের আটক করা হয়েছে দিল্লির যন্তর মন্তরে চলমান বিক্ষোভের সাথে সংশ্লিষ্টতার কারণে। বিক্ষোভের সময় পুলিশ রত্না সিং নামক সিজেপির আইনি-বিষয়ক প্রধানকেও আটক করেছে। সিজেপির পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে রত্নার আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এছাড়া, জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে এর আগে আটক করা হয়েছিল ভারতের গুরুগ্রাম পুলিশ কর্তৃক। হরিয়ানা রাজ্যের এই এলাকা দিল্লির নিকটবর্তী। পুলিশ জানায়, ধ্রুব রাঠিকে যন্তর মন্তরে চলমান বিক্ষোভে যোগ দিতে দিল্লি যেতে নিষেধ করা হয়েছিল।

বিজ্ঞাপন