বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

দিল্লিতে বিক্ষোভের সময় রাহুল-প্রিয়াঙ্কা তিনবার আটক

দিল্লিতে বিক্ষোভের সময় রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে তিনবার আটক করেছে পুলিশ।

দিল্লিতে বিক্ষোভের সময় রাহুল-প্রিয়াঙ্কা তিনবার আটক

ভারতের দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভের সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করা হয়েছে। গতকাল বুধবার যন্তর মন্তরে যাওয়ার পথে তাদের আটক করে দিল্লি পুলিশ। দুই ঘণ্টা পর তাদের মুক্তি দেওয়া হয়।

এটি দুদিনের মধ্যে রাহুল গান্ধীর তৃতীয়বার আটক হওয়ার ঘটনা। ভোটার তালিকা সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট বিক্ষোভে অংশগ্রহণ করে।

বিক্ষোভের সময় রাহুল গান্ধী অভিযোগ করেন, প্রায় ৩০০ সংসদ সদস্য নির্বাচন কমিশনের সাথে দেখা করতে চাইলেও তাদের সুযোগ দেওয়া হয়নি। তিনি মোদি, অমিত শাহ এবং জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দেশের গণতন্ত্র ধ্বংসের অভিযোগ করেন।

এর আগে, মঙ্গলবারও রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীসহ বেশ কয়েকজনকে নির্বাচন কমিশনের কার্যালয়ের দিকে যাওয়ার পথে আটক করা হয়েছিল।

বিজ্ঞাপন