বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

মিঠুন চক্রবর্তীকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিলেন শুভেন্দু

মিঠুন চক্রবর্তীকে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মিঠুন চক্রবর্তীকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিলেন শুভেন্দু

পশ্চিমবঙ্গ রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের উপদেষ্টা হিসেবে মন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পেয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। মঙ্গলবার (৬ অক্টোবর) রাজ্য সরকারের কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের আইএএস সেল থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজ্যপালের অনুমোদন নিয়ে মিঠুন চক্রবর্তীকে পশ্চিমবঙ্গ সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়ালের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মিঠুনের নিয়োগের বিষয়টি উল্লেখ করা হয়েছে।

নিয়োগের ফলে মিঠুন চক্রবর্তী এখন শুধুমাত্র সাংস্কৃতিক জগতের পরিচিত মুখ হিসেবে নয়, বরং রাজ্য সরকারের প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবেও কাজ করবেন।

এছাড়া, মুখ্যমন্ত্রীর দপ্তর, তথ্য ও সংস্কৃতি দফতর, স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরসহ বিভিন্ন দফতরে বিজ্ঞপ্তির কপি পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন