বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

বাংলাবান্ধা জিরো পয়েন্টে ইনকিলাব মঞ্চের মার্চ ফর ইনসাফ শুরু

বাংলাবান্ধা জিরো পয়েন্টে ইনকিলাব মঞ্চের মার্চ ফর ইনসাফ কর্মসূচি শুরু হয়েছে তিন দফা দাবিতে।

বাংলাবান্ধা জিরো পয়েন্টে ইনকিলাব মঞ্চের মার্চ ফর ইনসাফ শুরু

পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে ইনকিলাব মঞ্চের মার্চ ফর ইনসাফ কর্মসূচি শুরু হয়েছে। বুধবার (৭ অক্টোবর) দুপুর ১২ টায় এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

কর্মসূচিতে বক্তব্য প্রদানকালে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের দাবি করেন, শহীদ ওসমান হাদী হত্যায় ভারত, আওয়ামী লীগ এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ জড়িত। তিনি দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান।

আব্দুল্লাহ আল জাবের বলেন, “জুলাই হত্যায় এবং ওহাদি হত্যায় জড়িতদের ডিসেম্বরের মধ্যে বিচারের মুখোমুখি করতে হবে।” এই সময় ইনকিলাব মঞ্চের নেতারা জানান, তাদের ঘোষিত দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাবে।

মার্চ ফর ইনসাফের মাধ্যমে জনসমর্থন গড়ে তোলার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

ইনকিলাব মঞ্চের ঘোষিত তিন দফা দাবির মধ্যে রয়েছে: শহীদ ওসমান বিন হাদির হত্যার বিচার নিশ্চিত করা, গণভোটের গণ রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই, শাপলা ও পিলখানা গণহত্যার বিচার নিশ্চিত করা।

এছাড়া, ডিসেম্বরের মধ্যে ভারতে অবস্থান করা খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

বিজ্ঞাপন